সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার : ডিবিপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে থানায় জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে তাদের বিশেষ অভিযান চলছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।’

হারুন আরও বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হবে বলে উল্লেখ করেন ডিবিপ্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার : ডিবিপ্রধান

আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩