২৫ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২-অক্টোবর) সারে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

সভাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী এর সঞ্চালনায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহান নুরি, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবি রানী রায় প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকূপ বিতরণ, বাল্য বিবাহ রোধ, নারী-শিশু নির্যাতন রোধ, শিশু শ্রম বন্ধ, ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার ও চলমান তিন সপ্তাহ জুড়ে মা ইলিশ মাছ বিক্রি বা সরবরাহ নিষিদ্ধ সেই সাথে আইন অমান্য করলে মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উত্থাপন করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019