০৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
কালকিনিতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কালকিনিতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়ছে। গত মঙ্গলবার বিকালে ৫টায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের গোলপাতা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভার আয়োজন করে কালকিনি উপজেলা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্স কমিটি।
মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা অা. লীগের সভাপতি তাহমিনা বেগম প্রধান অতিথি বক্তবে বলেন, ইলিশ মাছ ধরে যে সমস্ত জেলে তারাই শুধু তালিকাভূক্ত হবেন আর তারাই সরকারী চাল পাবেন। আর যারা নদীতে অন্য মাছ ধরেন তারা কেন সরকারী চাল পাবেন না। কিন্তু সেই সমস্ত জেলেও তো এই ২২ দিন নদীতে মাছ ধরে পারে না। তাই তালিকাভূক্ত করে তাদেরও সরকারী চাল দিতে হবে আমি সংসদে এই কথা উত্থাপন করবো। সাহেবরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মোখলেচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক , মাদারীপুর জেলা মৎস অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আনিচুর রহমান, কালকিনি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সন্দিপন মজুমদার ও কালকিনি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: বেলাল হোসন।
অন্যান্য বক্তারা বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশের ডিম পাড়ার সময়। এ সময় আমরা যদি ইলিশ ধরা বন্ধ রাখি তাহলে সারা বছরই আমরা ইলিশের চাহিদা মেটাতে পারবো। এই ২২ দিন আমরা ইলিশ ধরা, মজুদ করা, খাওয়া থেকে বিরত থাকবো। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলে, আড়তদার, পাইকারী ও খুচরা ইলিশ মাছ বিক্রেতাগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019