সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিএনপি নেতাকে কারাগারে নেওয়ায় ‘আ.লীগ নেতার’ প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে পুলিশের এসল্ট মামলায় কারাগারে রয়েছেন মাধবপুর উপজেলার বিএনপি নেতা মো. মহিব উল্লাহ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন পোস্ট করেছেন জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খান। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে।

জানা গেছে, বিএনপি নেতা মো. মহিব উল্লাহ জগদীশপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি মাধবপুর উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লার বড় ভাই।

স্থানীয়রা জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক নেতাকর্মী আহত ও হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পরদিন পুলিশ বিস্ফোরক ও পুলিশ এসল্ট দুটি মামলা দায়ের করেন। মামলায় ১৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১ হাজার জনকে আসামি করা হয়। ওই মামলায় গত ৮ অক্টোবর বিএনপি নেতা মহিব উল্লাহ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিকে এই ঘটনার পর মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ করে পোস্ট করেন।

ফেসবুকে তিনি লিখেন, ‘অপরাধীর বিচার হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পান, সেদিকে আইন প্রয়োগকারী সংস্থার নজর দেওয়া উচিত। মহিব উল্লাহ ভাই হবিগঞ্জে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে মামলা হয়েছে এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার জামিন এবং ওই মামলার দায় থেকে অব্যাহতি কামনা করছি।’

এদিকে ফেসবুক তার এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে মাসুদ খান বলেন, মহিব উল্লাহ কোনো দল করেন না। আমার জানা মতে তিনি একটি মসজিদের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় মহিব উল্লাহ হবিগঞ্জে ছিলেন না। হয়তো ভুল করে তার নামে মামলা দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদ করেছি। তিনি নির্দলীয় লোক।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, ‘মাসুদ খান দলের কেউ না। বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছিল। যদিও তিনি বর্তমানে আওয়ামী লীগের কোনো পদে থাকতেন তাহলে আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতাম। যেহেতু তিনি দলের কেউ না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি না। তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

এদিকে আতিকুর রহমানের এই বক্তেব্যে মাসুদ খান বলেন, ‘আমি দলীয় পদে আছি নাকি নেই, এটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভালো করেই জানেন।’

এ ব্যাপরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন, বিষয়টি এখনো আমি জানি না। উপজেলার সাধারণ সম্পাদক এ বিষয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতাকে কারাগারে নেওয়ায় ‘আ.লীগ নেতার’ প্রতিবাদ

আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩