বাবুগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিমুল রানী পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ওসমান গনী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বাবুল।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, রহমতপুর ইউনিয়নের সচিব মোঃ তারিকুল হাসান চৌধুরী, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ হেলেনা বেগম, মাধবপাশা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বশির সিকদার, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুস সালাম প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















