সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলামের সঞ্চালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক যুগ্ম-সাধারণ স¤পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, সদর উপজেলা আন্ত: ফেরিঘাট ইজারাদার মো. আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলাসহ কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩