সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে মো. শহিদুল্লা নামে দুদকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে ওমর আলী মাতব্বর রোড থেকে গ্রেপ্তার করে চান্দগাঁও পুলিশ।

দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লা বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আদালতে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে দুজন কর্মকর্তা শহিদুল্লাকে তার বাড়ির কাছে আটক করে থানায় নিয়ে যান। থানায় আসার পর বুকে ব্যথার কথা বলেন তিনি। পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কল করে।

ওসি আরও বলেন, প্রথমে মো. শহিদুল্লাকে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩