সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ক্লাস বাদ দিয়ে শ্রেণিকক্ষে বিছানা পেতে ঘুমিয়ে থাকেন শিক্ষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককরা পাঠদান ফাঁকি দিয়ে ঘুমিয়ে সময় কাটান বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি শ্রেণিকক্ষে তাদের আরাম করে ঘুমানোর জন্য সাজিয়ে রাখা আছে বিছানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ৮জন শিক্ষক কর্মরত থাকলেও অধিকাংশ শিক্ষক ২-১টি ক্লাস করিয়ে বিদ্যালয়ের আইসিটি ও নামাজের কক্ষসহ বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ঘুমিয়ে সময় কাটান। এমনকি তারা আরাম করে ঘুমানোর জন্য বিদ্যালয় শ্রেণিকক্ষে বাড়ি থেকে বিছানা ও বালিশ এনে সাজিয়ে রেখেছেন। শিক্ষকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান শিক্ষকের নিষেধ ও নির্দেশনা আমলে নেন না বলেও অভিযোগ রয়েছে। এমনকি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একবার একজোট হয়ে সব শিক্ষকরা মিলে প্রধান শিক্ষককে অফিস রুমে দীর্ঘ সময় আটকে রেখেছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম সাংবাদিকদের বলেন, সবাই যখন খেতে গেছে তখন আমি বুকে ব্যথায় অসুস্থ হয়ে এখানে চেয়ারে উপরে শুয়েছিলাম। তখন এক ম্যডাম এসে আমার ছবি তুলেছিল।

অপর সহকারী শিক্ষিকা মোসা. হোসনেয়ারা বুলবুল বলেন, আমি অসুস্থ। পায়ে ব্যথায় হাঠতে পারি না। স্কুল বিরতির সময় আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম।

ক্লাস বাদ দিয়ে শ্রেণিকক্ষে বিছানা পেতে ঘুমিয়ে থাকেন শিক্ষকরা
বিয়ের দাবিতে সুইসাইড নোট লিখে থানায় কিশোর
ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক রেহেনা বেগম বলেন, আমি শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আমাকে নাজেহাল করা হয়। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। একবার প্রতিবাদ করায় আমাকে অফিস রুমে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। আমাকে চিকিৎসার জন্য পাবনা যেতে বলে অপমান করা হয়। আমি এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়ালীউল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্লাস বাদ দিয়ে শ্রেণিকক্ষে বিছানা পেতে ঘুমিয়ে থাকেন শিক্ষকরা

আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩