সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

ঘুষের অভিযোগে বরিশালে এলজিইডি’র প্রকৌশলীর অপসারণের দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঘুষের অভিযোগ তুলে এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ঠিকাদাররা।

রোববার (১ অক্টোবর) দুপুরে নগরীর বান্দ রোডে এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়। অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ঠিকাদাররা অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে এই অভিযোগ তুলেছে।

এসময় বক্তৃতা দেন, ঠিকাদার হাসনাইন চৌধুরী, হাফিজুর রহমান, পটুয়াখালীর হ্যানরি গাজী, শাকিল আহমেদ।

ঠিকাদাররা বলেন, নির্বাহী প্রকৌশলী মিজানের ঘুষ বাণিজ্য, নিপিড়ন ও হয়রানির কারণে আমরা দিশেহারা হয়ে পরেছি। প্রতিটি বিদ্যালয় নির্মাণ শেষে ফাইনাল বিলের প্রত্যয়ণের জন্য তাকে সোয়া লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ কারণে বিদ্যালয়গুলো নির্মাণ শেষে হস্তান্তর করতে সময় ক্ষেপণ হওয়ায় পাঠদান ব্যাহত হয়। এছাড়া আমাদের মত সাধারণ ঠিকাদাররা মারাত্মক লোকসানের সম্মুখিন হচ্ছি। তাই মিজানুর রহমানকে তাৎক্ষণিক অপসারণ দাবি করছি।

এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, আমি ঠিকাদারদের কাছ থেকে শতভাগ কাজ বুঝে নেই, যা আমার ঊর্ধ্বতনরা জানেন। ঠিকাদাররা আমার কাছ থেকে অবৈধ সুবিধা নিতে পারেন না বলে এমন অভিযোগ তুলেছেন। ঠিকাদারদের অবৈধ সুবিধা দিলে আমার বিরুদ্ধে কখনোই মানববন্ধন হতো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘুষের অভিযোগে বরিশালে এলজিইডি’র প্রকৌশলীর অপসারণের দাবী

আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩