সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে হাসমত হাসু (১২) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া নামক স্থানে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

নিহত হাসমত হাসু পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ঘাটপাড়া এলাকায় তারা নতুন বাড়ী করেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় হাসু তাদের নতুন বাড়ী ঘাটপাড় এলাকায় আসেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেলার সাথীদের সাথে খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ীর পাশে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামলে সাতার না জানায় পানিতে ডুবে যায়।

এ সময় স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, স্কুল বন্ধ তাই হাসু বাড়ীর সামনেই খেলছিল। আমি বাড়ীতে কাজ করছিলাম। হঠাৎ শুনতে পাই হাসু নদীর পানিতে ডুবে গেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো সম্ভব হয়নি। সে সাঁতার জানতোনা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহের সুরত হাল করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩