সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বিশ্বকাপে সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে আছে শঙ্কা।

দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।

সাকিব নয়, বাংলাদেশের অধিনায়ক মিরাজ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তার জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে, সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।

গেল কয়েক দিন ধরে সাকিব ও তামিম ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটপাড়া। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

মাঠের বাইরের বিতর্কের বোঝা দূরে রেখে আজ বাইশগজের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। কাগজে-কলমে প্রস্তুতি ম্যাচ হলেও আজ থেকে একপ্রকার বিশ্বকাপ অভিযানও শুরু হয়ে গেল লাল-সবুজের জার্সিধারীদের। তবে এর মধ্যেই সাকিবের চোট বড় ধাক্কা নিঃসন্দেহে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বকাপে সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ

আপডেট সময় : ০৯:২৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩