বাবুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কলেজগেটস্থ বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সঞ্চালনায় আলোচনা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, মাসুদ করিম লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু সুফিয়ান, মোঃ হাসানুর রহমান খান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, সদস্য মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক মোঃ ফাইজুল হক সহ বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















