সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৭ নম্বর আইনের ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী, তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

২০২২ সালের ২৩ অক্টোবর খন্দকার গোলাম ফারুককে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ওই বছরের ১ নভেম্বর ডিএমপির দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে আগামী ১ অক্টোবর থেকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৩:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩