সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গে দারুণ সময় কাটান তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে সাকিব হঠাৎ কেন মার্কিন দূতাবাসে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

দূতাবাসে সময় কাটানোর কিছু মুর্হূত ফেসবুকে শেয়ার করে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন তিনি। তবে দিন কয়েকের মধ্যেই বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ভারতের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব

আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩