০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
গণসংযোগে ব্যস্ত বরিশাল-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মিজান

গণসংযোগে ব্যস্ত বরিশাল-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মিজান

Exif_JPEG_420

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান হাওলাদার।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক। দীর্ঘদিন থেকেই এ আসনের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় জনসংযোগ চালিয়ে আসছেন তিনি।
বিগত নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা করেন। তখনও তিনি জোটের কারনে মনোনয়ন থেকে বঞ্চিত হয়।

এবার সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। করছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচারনা।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজার, ময়দানের হাট, বাবুগঞ্জ কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মিজানুর রহমান। এসময় সাধারণ জনগনের ব্যাপক সারাও পান তিনি।

গণসংযোগকালে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও এই আসনে আওয়ামীলীগের এমপি না পাওয়ায় দুই উপজেলাবাসীর কষ্ট আমাকে তাড়া করে। এজন্য আমি জাতির পিতার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দেয়া হলে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবো ।

এসময় তিনি আরো বলেন,অতীতের ন্যায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা উন্নয়ন অগ্রগতিতে দুই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। গণসংযোগ কালে যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার এর সাথে বাবুগঞ্জ-মুলাদী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019