সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সন্তানের জন্মনিবন্ধনের প্রয়োজন হলেই অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা মনে করেন, এটা করতে যাওয়া মানে হয়রানির শিকার হওয়া। কারণ জন্মনিবন্ধন করা নিয়ে অভিযোগের শেষ নেই। অনেকে দিনের পর দিন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ধরনা দেন; বাড়তি টাকাও ব্যয় করেন।

কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পান না। এই পরিস্থিতি বদলে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। সন্তান জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে পৌরসভায় জন্মনিবন্ধন করালে অভিভাবক পাবেন নগদ ৫০০ টাকা। ভোগান্তি ছাড়াই বিনামূল্যে দ্রুত মিলবে সনদ।

সরকার নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়েছেন মেয়র। গত বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শারমিন আক্তার তাঁর সদ্যোজাত শিশুর জন্মনিবন্ধন করাতে পৌরসভায় যান। শিশুর জন্মনিবন্ধন সনদের সঙ্গে তাঁর হাতে ৫০০ টাকা তুলে দিয়ে এ উদ্যোগের সূচনা করেন মেয়র। এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফকরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঈনুল ইসলাম অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শারমিন আক্তার বলেন, ‘আমার সাত দিন বয়সী শিশুর জন্মনিবন্ধন করাতে পৌরসভায় যাই।

জন্মনিবন্ধন সনদে মেয়রের সই আনতে পৌরসভার একজন কর্মচারী তাঁর কক্ষে যান। সনদে সই করে তিনি আমাকে ডেকে পাঠান। তখন সেখানে গেলে শিশুর জন্মনিবন্ধন করানোর জন্য মেয়র আমাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে ৫০০ টাকা পুরস্কার ও আমার সন্তানের জন্মনিবন্ধন সনদ হাতে তুলে দেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

মেয়র টুটুল বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। কারণ স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক সন্তানের অভিভাবক জন্মনিবন্ধন করতে গড়িমসি করেন। এ ছাড়া একটু বয়স হলে নিবন্ধন করাতে বেগ পেতে হতেও পারে। তাই অভিভাবকদের উপযুক্ত সময়ে সন্তানের জন্মনিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুর ৪৫ দিন বয়সের মধ্যে ঝামেলা ছাড়াই বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ পাওয়া সম্ভব।

আগামীতেও যেসব শিশুর অভিভাবক ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করাতে পৌরসভায় আসবেন, তাদের সনদের সঙ্গে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

আপডেট সময় : ০৬:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩