সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পাঁচ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

৭৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এবং ন্যাশনাল ব্যাংক লিঃ এর দায়ের করা ২টি পৃথক অর্থ ঋণ মামলায় স্বামী-স্ত্রী ছেলেসহ ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ঋণখেলাপি ৫ ব্যবসায়ীরা হলেন, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এক্সিমকে এর মালিক নগরীর সাউথ খুলশী এলাকার ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া, তার স্ত্রী মিসেস শাম্মী কবির এবং মোহরা এলাকার শামসু স’মিলের মালিক ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম ও পুত্র মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের দায়ের করা মামলায় দাবি করা ১১ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৮৮৭ টাকা ঋণের বিপরীতে ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রীর কোনো স্থাবর সম্পত্তি জামানত না থাকায় ন্যাশনাল ব্যাংকের আবেদনক্রমে ২০২৩ সালের গত ১৮ সেপ্টেম্বর তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। একই দিনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দায়েরকৃত মামলায় দাবিকৃত ৬৬ কোটি টাকার বিপরীতে বন্ধককৃত সম্পত্তি বিবাদীগণ হস্তান্তর করে দেওয়ায় এবং বিপুল পরিমাণ দায় পরিশোধ না করে দেশত্যাগের প্রচেষ্টা চালানোর কারণে বাদী ব্যাংক শামসুল আলম এবং তার স্ত্রী পুত্রের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করে। এ সময় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান চলতি বছরের আগামী ২০ সেপ্টেম্বর পাসপোর্টসহ বিবাদীদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া বিবাদীগণ যেন দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩