সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সরকার নির্ধারিত চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,নলছিটি উপজেলার টি এন্ড টি এলাকায় তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে
৩০ হাজার টাকা এবং ৪৫ ধারায় দুইটি ফার্মেসিকে ১৭হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে নলছিটি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন,বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩