সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঋণ শোধে ব্যর্থ, স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ মহাজনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঋণ পরিশোধ করতে না পারায় এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘মহাজনে’র বিরুদ্ধে।ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঘটেছে এ ঘটনা। ইতিমধ্যে ৪৭ বছর বয়সী ওই মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, চলতি বছরের গত ফেব্রুয়ারিতে ঘটেছে এ ঘটনা এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির বলছে, ভুক্তভোগী নারীর স্বামী অভিযুক্ত মহাজনের কাছ থেকে টাকা লোন নেন এবং এরপর তা পরিশোধ করতে ব্যর্থ হন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত মহাজনের থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন যুবক।

আর্থিক অনটনে তা পরিশোধ করতে পারছিলেন না। এরপরেই ধারালো অস্ত্র হাতে যুবকের বাড়িতে হামলা চালান মহাজন।

খুনের হুমকি দেন যুবককে। এরপর যুবকের উপস্থিতিতেই তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি ওই ঘটনা ভিডিও রেকর্ড করেন।

পরবর্তীতে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর মুহূর্তেই তা ভাইরাল হলে ঘটনাটি নজরে আসে পুলিশের।

দ্রুত তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় মহাজনকে। সাইবার ক্রাইমসহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঋণ শোধে ব্যর্থ, স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ মহাজনের

আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩