সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় তিন জনকে আসামি করে মামলা ,আসামী পালাতক , গাড়ির ফিটনেস ছিল, ৫ সদস্যের কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে বাসার স্মৃতি বাস দুর্ঘটনায় ঝালকাঠি সদর থানার পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামি ২৩শে জুলাই রবিবার রাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় পুলিশের পক্ষ থেকে এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪।

মামলার আসামিরা হলেন, বাসচালক মোহন খান, সুপারভাইজার ফয়সাল ওরফে মিজান, চালকের সহকারী আকাশ ওরফে বুলেট।
দুর্ঘটনার পর থেকে আসামীরা সবাই পলাতক রয়েছেন।
পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য ঝালকাঠি ছাত্রকান্দা এলাকায় গত শনিবার ২২ জুলাই যাত্রীবাহী বাসার স্মৃতি বাস ড্রাইভারের অবহেলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।রাস্তার পাশে পুকুরে ডুবে যায় সেই ঘটনায় ১৭ জন নিহত হয়। এবং ৩৫ জন আহত হয়।

ঝালকাঠির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯) ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত রুট পারমিট রয়েছে। ২০২৪ সালের ৯ মে পর্যন্ত ট্যাক্স টোকেন পরিশোধ করা হয়েছে। ২০১১ সালে তৈরি করা বাসটির ফিটনেস আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বিআরটিএ পরিদর্শক অনিমেষ মণ্ডল।

উদ্ধার হওয়া বাসটি বর্তমানে ঝালকাঠি পাম্পের মোড়ে রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তারা গতকাল রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কমিটির প্রধান মো. মামুন শিবলী বলেন, শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

রবিবার সন্ধ্যায় ঝালকাঠি নলছিটি দুই আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন( আমূ) দুর্ঘটনায় স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় তিন জনকে আসামি করে মামলা ,আসামী পালাতক , গাড়ির ফিটনেস ছিল, ৫ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ০৭:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩