সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

জুনের মাঝামাঝি বর্ষার বিস্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বর্ষা মৌসুমেও পিছু ছাড়বে না গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে বিস্তার ঘটবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর। সেই সঙ্গে মৌসুমী নিম্নচাপ ও ভারি বর্ষণের উত্তর পূর্বাঞ্চলে বন্যার আভাস রয়েছে।

এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এরমধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

দেশে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।
“এছাড়া জুনের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে। তবে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আভাস রয়েছে। ”

তিনি বলেন, চলতি মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপ প্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল হয়ে আরও অগ্রসর হতে পারে।

পাশাপাশি ভারি বর্ষণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদী বন্যা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুনের মাঝামাঝি বর্ষার বিস্তার

আপডেট সময় : ০৪:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩