সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নারী উদ্যোক্তাদের জন্য বরিশালে নির্মিত হবে জয়িতা টাওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ প্রত্যন্ত অঞ্চলের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে বরিশালের কাশিপুর নির্মাণ করা হচ্ছে ‘জয়িতা টাওয়ার’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল নগরীর কাশিপুর (কলাডেমা মৌজা) এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘জয়িতা টাওয়ার’ নির্মাণে প্রতীকী মূল্যে ০.৫০ (একর) জমি অধিগ্রহণ করা হয়েছে। জয়িতা ফাউন্ডেশন পরিচর্যায় বিভাগের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তা উন্নয়নে বিকাশ সাধনের উদ্দেশে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুবিধার ব্যবস্থা রাখা হবে এ টাওয়ারে। বিভাগের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য ‘জয়িতা’ নামে একটি বিপণন কেন্দ্র চালু করা হবে।
সূত্র জানায়, এটি বর্তমান সরকারের নৈতিক ও আর্থিক সহায়তা পুষ্ট একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারীদের বিভিন্ন মুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ততার জন্য উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করেবে। আত্ম-প্রত্যয়ী ও অদম্য নারীরা জয়িতা ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন ব্যবসার মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

সূত্র আরো জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জয়িতা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বরিশাল গণপূর্ত অধিদফতর বাস্তবায়ন করবে এ প্রকল্পটি। বরাদ্দের পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে জোগান দেয়া হবে বাস্তবায়ন করতে। এ প্রকল্পের আওতায় টাওয়ার ভবন ছাড়াও প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা, সাইট অফিস, ড্রেন, সীমানা দেয়াল, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে এখন পর্যন্ত জয়িতা টাওয়ার নির্মাণ ব্যয় নির্ধারণও টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি।
এ ব্যপারে বরিশালের সংগ্রামী নারী ‘জয়িতা’ নাজমুন নাহার রিনা বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন মমতাময়ী সফল নারী। তিনি নারীদের অধিকার ও সম্মান সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।

‘জয়িতা’ নাজমুন নাহার রিনা আরো বলেন, নারী উদ্যোক্তাদের প্রতীকী নাম ‘জয়িতা’। আমি ব্যক্তিগত ভাবে মনে করি বিভাগীয় পর্যায়ের প্রতিটি সংগ্রামী নারীকে আরো আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলবে এ বরিশাল জয়িতা টাওয়ার।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক দিলারা খানম বলেন, প্রতিষ্ঠানটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের নারীদের বহু মুখী ব্যবসায় সম্পৃক্ততা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করবে। এর মাধ্যমে নারীর ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী উদ্যোক্তাদের জন্য বরিশালে নির্মিত হবে জয়িতা টাওয়ার

আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩