সংবাদ শিরোনাম ::
রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
সোমবার সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সূচি নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।























