সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

২০২৪ বিশ্বকাপে এমন বাংলাদেশকেই দেখতে চান সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। তার কথায়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন বাংলাদেশকেই দেখতে চান তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ফরম্যাটে দুই দলের দ্বিতীয় সাক্ষাতে টাইগারদের সামনে স্রেফ উড়ে গেছে ইংলিশরা। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিব বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, সেটি ছিল দুর্দান্ত। দলের কাছে আর কী চাইব! বোলাররা কখনও ভয় পায়নি। সকলে জানত, তাদের কি করা দরকার। বোলররা পরিকল্পনা করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়েছে। টি-টোয়েন্টিতে এমন পারফরমেন্স করলে কাউকে চিন্তা করা লাগে না।’

ম্যাচে বাটলারের ক্যাচ মিস করেছিলেন সাকিব। ম্যাচ শেষে সেই সেই বিষয়টিও তুলে তিনি। সাকিব বলেন, ‘আমার ক্যাচ মিস বাদে সকলে খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চেয়েছি। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশই তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’

এখান থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ে তোলায় নজর দিতে হবে বলে মনে করেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছি। ২০২৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। আমরা সেটিই গড়ে তোলার চেষ্টা করি। এভাবে যদি আমরা ভালো দল গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো কিছু হবে।’

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৪ বিশ্বকাপে এমন বাংলাদেশকেই দেখতে চান সাকিব

আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩