সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার দিন : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ১৫ ফেব্রুয়ারিকে বাংলাদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করার দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ১৯৯৬ সালের এই দিন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে নির্বাচন করেছিলেন, তাতে দুই ভাগ ভোটও পড়েনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা জানান।

নড়াইল, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলন হক।

সরকার প্রধান বলেন, আজ ১৫ ফেব্রুয়ারি। ১৯৯৬ সালের এদিনে খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন একটা ভোটারবিহীন নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে দুই ভাগ ভোটও পড়েনি। দেশে সেনাবাহিনী মোতায়েন করে জনগণের অধিকার কেড়ে নিয়ে খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতায় বসেন। জনগণের ভোট চুরি করেছিলেন বলেই তখন আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে খালেদা জিয়াও পদত্যাগ করতে বাধ্য হোন।

১৫ ফেব্রুয়ারি নির্বাচন করে খালেদা জিয়া ৩০ মার্চ পদত্যাগ করতে বাধ্য হন। সে জন্য ১৫ ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করার একটি দিন।

শুধু তাই নয়, এর সঙ্গে আমাদের আরেকটা স্মৃতি আছে। জেনারেল এরশাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি তখন ১৫ ফেব্রুয়ারি আমাকে, মতিয়া চৌধুরী, সাহারা আপাসহ আওয়ামী লীগ ও আমাদের ১৫ দলীয় ঐক্য জোটের প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে জানিতে প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই-উৎরাই পার হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে গেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার দিন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩