সংবাদ শিরোনাম ::
চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।

অনলাইন পোর্টাল মনিটরিং প্রশ্নে মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদপ্তর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃতি খবর গুজব (ফেক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি কাজ করছে।

সরকারি দলের আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে একটি লাভজনক এবং অবশিষ্ট ১৪টি অলাভজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩