সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এমপিওভুক্ত হলো আরও ২৫৫ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ দেশে আরও ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮টি স্কুল-কলেজ ও ৫৭টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে প্রথম দফায় এমপিওভুক্তির আবেদন করলেও নির্বাচিত হতে না পেরে এই প্রতিষ্ঠানগুলো আপিল করে শেষপর্যন্ত এমপিওভুক্ত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

নতুন এমপিওভুক্ত হওয়া স্কুল-কলেজগুলোর মধ্যে ৫টি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক স্কুল, ৩৩টি মাদরাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি বিএম কলেজ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব মো. মিজানুর রহমান বলেন, এমপিওভুক্ত হতে পারে আপিল করা প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে সরকার সম্মত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় এমপিও নীতিমালা অনুযায়ী কার্যকর হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

শিক্ষক নিবন্ধন চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

এমপিওভুক্তির জন্য বিবেচিত হওয়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে, সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

যেসব তথ্যের ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, তার কোনোটি ভুল বা মিথ্যা প্রমাণিত হলে এমপিও বাতিলসহ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির এ আদেশ ১২ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নিচে তুলে ধরা হলো:

স্কুল-কলেজের তালিকা দেখতে ক্লিক করুন।

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপিওভুক্ত হলো আরও ২৫৫ শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩