সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশালের অধিনায়ক বিতর্ক সাকিবেই অবসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: এবারের বিপিএল মাঠে গড়ানোর আগ পর্যন্ত গণমাধ্যম থেকে শুরু করে সকলেই জানত, গতবারের মতো এবারও ফরচুন বরিশালের দায়িত্ব সামলাবেন সাকিব আল হাসান।

দল গোছানো থেকে শুরু করে দলের অনুশীলন সুবিধা ম্যানেজ করা, সতীর্থদের দিকে নজর রাখা, অফ দ্য ফিল্ড সাকিবের এমন নেতৃত্বসুলভ আচরণে সাকিবের অধিনায়কত্বের প্রশ্নে সন্দেহ প্রকাশ করেনি কেউই।

অথচ ফরচুন বরিশালের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির পক্ষে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ট্রফি উন্মোচনের সময়ও মিরাজই থাকাতে প্রশ্ন উঠে, তবে কী ফরচুন বরিশালের অধিনায়ক মিরাজই?

এমন প্রশ্নের উত্তরে বরিশালের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে অধিনায়কের নাম জানাবেন তারা। যে সিদ্ধান্ত অবাক করেছে গণমাধ্যম থেকে শুরু করে দলটির ক্রিকেটারদেরও।

অবশেষে নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো ফরচুন বরিশাল। বিপিএলে দলটির দায়িত্ব সামলানোর গুরুভার যথারীতি সাকিবের কাঁধেই অর্পণ করা হলো।

আজ (১০ জানুয়ারি) থেকে টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই বরিশালের অধিনায়কত্ব করবেন সাকিব। এমনটাই জানিয়েছেন দলটির গণমাধ্যম বিভাগ।

আজ দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে অধিনায়কত্বের দায়িত্ব পালন শুরু করবেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের অধিনায়ক বিতর্ক সাকিবেই অবসান

আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩