সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

আইপিএল নিলামে কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের কেনা বেশিরভাগ ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবারের নিলামে টাকা খরচ করতে চায়নি দলটি।

শাহরুখ খানের দল এবার তাই সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পেছনে।

গত ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে কলকাতা মোট ৮ ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি রুপি খরচ করেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের পেছনে।

৯০ লাখ রুপিতে নিয়েছে তামিল নাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ন জগদেশানকে। চতুর্থ সর্বোচ্চ ৬০ লাখ রুপি খরচ করেছে পেসার ভৈরব অরোরার পেছনে।

এদিকে, তারা ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। লিটন প্রথমবারের মত আইপিএলের কোনো দলে খেলতে যাচ্ছেন।

মানদ্বীপ সিংকেও ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। অন্যদিকে, কুলওয়ান্ত খেজরোলিয়া ও সুইয়াশ শর্মাকে তারা দলে নিয়েছে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপিতে। সবমিলিয়ে এবারের আইপিএল নিলামে কলকাতা মোট খরচ করছে ৫ কোটি ৪০ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুইয়াশ শর্মা, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপিএল নিলামে কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব

আপডেট সময় : ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২