সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মেসি নয়, এমবাপে বিশ্বসেরা এবং সেটা রোববারই প্রমাণ হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক ।।
‘মেসি নয়, এমবাপে বিশ্বসেরা এবং সেটা রোববারই প্রমাণ হবে’
দেখতে দেখতে ৩২ দলের বিশ্বকাপ নেমে এসেছে দুই দলে। ১৮ ডিসেম্বর, রোববার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের।

দুই দলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন মেসি ও এমবাপে। ক্লাব ফুটবলেও তারা খেলছেন একই দলে। মেসি তর্কসাপেক্ষে সময়ের সেরা ফুটবলার। তবে তাকে নয়, নিজ সতীর্থ এমবাপেকেই বিশ্বসেরা বললেন ফ্রান্সের মিডফিল্ডার মেনি চুয়ামেনি।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের ব্যবধানে দারুণ এক জয় পায় ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে তেমন ভালো না খেলতে পারলেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেলেছেন চুয়ামেনি।

ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘অ্যান্তোনিও গ্রিজম্যান আমাকে বলেছিল যে, মেসিই বিশ্বসেরা ফুটবলার। আমি তাকে কোনরকম দ্বিধা ছাড়াই বলেছি এমবাপেই হল বিশ্বসেরা এবং রোববার সেটা প্রমাণ হবে।’

বিশ্বকাপে দারুণ খেলছেন চুয়ামেনি। এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন এই মিডফিল্ডার। সতীর্থ এমবাপেকে নিয়ে এমন কথা বললেও মেসিকে অসাধারণ ফুটবলার মানতে আপত্তি নেই চুয়ামেনির।

তিনি বলেন, ‘তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। খেলাটা তাদের দুজনের হবে না, হবে ২২ জন ফুটবলারের। এটা কঠিন তাদের বিপক্ষে গোল করাটা। কিন্তু আমরা একত্র হয়ে সেটি করতে পারবো। আমরা অবশ্যই আলাদা কৌশল নিয়ে মাঠে নামব, কারণ মেসি রয়েছে দলটিতে। পাশাপাশি তাদের আরো ১০ জন ফুটবলারও আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসি নয়, এমবাপে বিশ্বসেরা এবং সেটা রোববারই প্রমাণ হবে

আপডেট সময় : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২