সংবাদ শিরোনাম ::
জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব গণমাধ্যমে একযোগে প্রচারিত হবে।























