সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ ফুটবলার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তারা সবাই ফুটবলার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী বাসে গোলাগুলির এই ঘটনা ঘটে এবং এতে আরও দু’জন আহত হয়েছেন।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত হামলার সম্ভাব্য কোনও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়।

বন্দুক হামলায় নিহতরা হলেন, ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

পুলিশ বলছে, নিহতদের মৃতদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ ফুটবলার নিহত

আপডেট সময় : ০৭:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২