সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন, কিছুই জানে না বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন। টি-টোয়েন্টির দায়িত্ব হারানোর পর বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকেই ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন বলে খবর চাউর হয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডমিঙ্গো এখন আফ্রিকাতে অবস্থান করছে। সে চাকরি ছাড়লে আগে তো বোর্ডকে জানাতে হবে। চাকরি ছাড়ার বিষয় নিয়ে সে এখনো পর্যন্ত কোনো চিঠি বোর্ডকে দেয়নি।’

এশিয়া কাপের আগে দলের কোচিং স্টাফে রদবদল করেছে বিসিবি। ওয়ানডে এবং টেস্টের দায়িত্ব ডমিঙ্গোকে বহাল রাখলেও টি-টোয়েন্টি ফরম্যাটে কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে এখনো টি-টোয়েন্টির কোচ হিসেবে কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এশিয়া কাপে হেড কোচ ছাড়াই খেলবেন সাকিব-মুশফিকরা। তবে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টে তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিসিবির নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই ফরম্যাটে হারের বৃত্তে আটকে বাংলাদেশ। কালেভদ্রে দুয়েকটি জয় আসলেও এই ফরম্যাটে ডমিঙ্গোর অধীনে কেবল বাংলাদেশের ব্যর্থতার পাল্লাই ভারী হয়েছে।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে দল গুছিয়ে আনতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার অংশ হিসেবে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর টি-টোয়েন্টির কোচের দায়িত্ব থেকে বাদ পড়েছিলেন ডমিঙ্গো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন, কিছুই জানে না বিসিবি

আপডেট সময় : ০৪:১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২