সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সন্ধ্যা নদীতে ঢাকাগামী লঞ্চের সঙ্গে সংঘর্ষ: ডুবন্ত বাল্কহেড থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের মধ্য থেকে নিখোঁজ শ্রমিক কালামের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর মসজিদবাড়ি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বালকহেডের মিস্ত্রী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার এলাকায়। মিলন (৩৫) নামের বাল্কহেডের সুকানী এখনও নিখোঁজ রয়েছে। এদিকে সংঘর্ষে এমভি মর্নিংসান-৯ লঞ্চের ছিদ্র হওয়া তলা সাময়িক মেরামত করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে । পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকা যাওয়ার পথে সোমবার (৮ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি এলাকায় সন্ধ্যা নদীতে এমভি মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হয় বাল্কহেডের দুই শ্রমিক কালাম ও মিলন। সংঘর্ষে লঞ্চের সামনের দিকের ডানপাশে পানির স্তরের কিছুটা উপরে ছিদ্র হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে স্থানীয় প্রশাসন রাতে ওই লঞ্চের যাত্রা স্থগিত করে। দূর্ঘটনাস্থলের অদূরে লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাটে নোঙর করলে লঞ্চে থাকা আশপাশের বিভিন্ন উপজেলার দুই শতাধিক যাত্রী নেমে গন্তব্যে চলে যায়। এরপর শতাধিক যাত্রী লঞ্চে অবস্থান করে। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান,ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান মিলেছে বানারীপাড়ার মসজিদবাড়ি গ্রামের একটি ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পানির তলদেশে। ওই বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে কালাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন বাল্কহেডের সুকানী মিলনের সন্ধানে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। বাল্কহেডটি উদ্ধারের চেষ্ট চলছে বলেও তিনি জানান।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যা নদীতে ঢাকাগামী লঞ্চের সঙ্গে সংঘর্ষ: ডুবন্ত বাল্কহেড থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২