সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বরিশালে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন কাউন্সিলর মর্তুজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরের বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা তিন দিন আগে প্রায় দুই লাখ টাকা হারিয়ে ফেলেন। মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে সেই টাকা ফিরে পেয়েছেন সৌভাগ্যবান এই ব্যবসায়ী।

তিনি জানান, গত ৬ আগস্ট বিসিক এলাকার ফ্রেস বেকারি থেকে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা দেয়। সেই টাকা একটি শপিং ব্যাগে নিয়ে তিনি মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

শংকর কুমার সাহা বলেন, বিসিক এলাকার রাস্তা খানাখন্দে ভরা। এতে শপিং ব্যাগ ছিড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পান টাকাভর্তি ব্যাগটি নেই। তাৎক্ষণিকভাবে টাকার সন্ধানে নেমে পড়েন তিনি।

পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা রয়েছে, সেই সব ক্যামেরার ফুটেজ দেখেও টাকার হদিস পাননি তিনি। টাকা ফিরে পেতে সোমবার দিনভর মাইকিং করান। টাকা ফিরিয়ে দিলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেন শংকর সাহা।

তিনি বলেন, টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ করে বেলা ১১টার দিকে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মতুর্জা আবেদীন ফোন করে বলেন তার টাকা হারানো গিয়েছে কিনা। টাকার পরিমাণ কত জানতে চেয়ে নিশ্চিত হয়ে বিকেলে তার কার্যালয়ে গিয়ে টাকা আনতে যেতে বলেন।

শংকর সাহা বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরিব মানুষ। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি। এমনকি তাকে চোখে দেখেননি বলে জানান শংকর সাহা।

বর্তমান সময়ে এমন মানুষ বিরল বলে উল্লেখ করে শংকর সাহা বলেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, লোকটি যেন সব সময় ভালো থাকেন।

কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি একজন দিনমজুর। টাকা কুড়িয়ে পেয়েও তার কোনো লোভ হয়নি। টাকা পেয়ে বাসায় নিয়ে যান। পরে টাকার মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে তার কাছে জমা দিয়েছেন বলেন জানান মর্তুজা আবেদনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন কাউন্সিলর মর্তুজা

আপডেট সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২