সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন-আর্থিক অনুদান বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন।

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় বরিশাল জেলার ১০ উপজেলার ৭৭ জন ও বরিশাল সিটি করপোরেশন এলাকার ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পাশাপাশি ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন ‍অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক দিলারা খানম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবু ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৯২ তম জন্মদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন-আর্থিক অনুদান বিতরণ

আপডেট সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২