সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডুকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডুর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলিতে অবস্থিত তার নিজ বাসভবনে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডুকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও ঘোড়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে দেশের এই সূর্য সন্তানের বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডুর পরলোক গমণ।রবিবার ৭ আগস্ট রবিবার দুপুর ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার সন্ধ্যায় ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডুকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডু ইতিপূর্বে ঘোড়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং থানা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডু রাজশাহী মেডিকেল কলেজ এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক তাকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
আরো জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে তিনি নিজের নামে ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডু শপিং কমপ্লেক্স এবং তার স্ত্রীর নামে সাধনা ফিলিং স্টেশন স্থাপন করেছেন। এছাড়াও যুদ্ধ পরবর্তী সময়ে তিনি ফ্রি চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরণের সেবামূলক সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডুকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

আপডেট সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২