সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহন বন্ধের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকেরা। আজ শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরে কোনো পরিবহন চলাচল করছে না। পরিবহন মালিক গ্রুপের দাবি, অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে, নতুবা ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে। কোনো বাস আজ থেকে চলবে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘মধ্যরাতে হঠাৎ তেলের দাম বাড়াবে কিন্তু বাস ভাড়া বাড়াবে না, তা কীভাবে সম্ভব। ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় কোনো বাস চলবে না।’

এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে যারা অফিসের উদ্দেশে বের হয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েন।

আগ্রাবাদ বাসিন্দা নুরুল আবছার বলেন, ‘বহদ্দারহাট যাব, কিন্তু সকাল থেকে কোনো পরিবহন দেখছি না। কেন চলছে না তাও জানতে পারছি না। এভাবে হঠাৎ করে যানবাহন বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না।’ একই ক্ষোভ সকালে যারা অফিসের উদ্দেশে বের হয়েছেন তাদেরও।

শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৩৫, পেট্রোল ১৩০ এবং ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা নির্ধারণ করা হয়। ডলার-সংকট, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিপিসির আর্থিক সক্ষমতা বিবেচনার কথা বলে জ্বালানির দাম আবারও বাড়াল সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহন বন্ধের ঘোষণা

আপডেট সময় : ০৬:২৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২