সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পরকীয়া সন্দেহে খুলনা থেকে ঢাকায় এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করলো স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী। অভিযুক্ত আব্দুল হান্নান পরকীয়া সন্দেহে ছুরি চালায় স্ত্রীর গলায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। দু’দিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন নিহত সাথী আক্তার। আব্দুল হান্নান ঢাকায় এসে খুঁজে বের করে স্ত্রীকে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন।

এলাকাবাসীর ভাষ্যমতে, রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ৭ নম্বর সেকশনে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে ৪ নম্বর রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন এক নারী। হঠাৎ পেছন থেকে এসে একজন ছুরিকাঘাত করে দৌঁড় দেন। আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর আহত নারীকে উদ্ধার করে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ওই নারী। পুলিশ জানিয়েছে, দু’দিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন সাথী। স্ত্রীর পরকীয়ার সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই ঢাকায় এসে সাথীকে খুঁজে বের করে স্বামী আবদুল হান্নান।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার জানান, হান্নানকে গ্রেফতারের পাশাপাশি রুবেল নামের একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া সন্দেহে খুলনা থেকে ঢাকায় এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করলো স্বামী

আপডেট সময় : ০৬:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২