সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের কালকিনিতে শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে উক্ত কর্মসুচি পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি নারী আসনের এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক, পৌরসভার মেয়র এস এম হানিফ, পৌরসভা আ.লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আ.লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার ও কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন প্রমুখঃ


























