সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বরিশালে বন্ধ হয়ে গেল বিমানের নিয়মিত ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ‍॥ দক্ষিণাঞ্চলের একমাত্র বিমান বন্দরের সাথে নিয়মিত রাষ্ট্রীয় বিমান ফ্লাইট বন্ধ হয়ে গেল। শুক্রবার ঢাকা ও বরিশাল থেকে নিয়মিত শেষ ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ‘এস ২-এ কে এফ’ নম্বরের ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী নিয়ে ক্যাপ্টেন মোঃ সাইফুজ্জামান অয়ন নির্ধারিত সময়ের ২৬ মিনিট পরে সকাল ৮.৩৬ টায় বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৯টার দিকে বরিশাল বিমান বন্দরের রানওয়ে স্পর্ষ করেন। সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে ক্যাপ্টেন অয়ন ফিরতি উড়ানে ঢাকায় ফিরে গেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে গতবছর ২৬ মার্চ স্বাধিনতার রজত জয়ন্তিতে বরিশাল সেক্টরে বিমান পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করার ১৫ মাস ১২ দিন পরে রাশ টানল। এতদিন বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান-এর ফ্লাইটে ভাল যাত্রী হলেও বেসরকারী এয়ারলাইন্সকে ব্যবসায়িক সুবিধা দিতেই বিমান বরিশাল সেক্টরে ফ্লাইট সংখ্যা হ্রাস করল বলেও অভিযোগ উঠেছে। এমনকি পদ্মা সেতু চালু হবার পরেও অন্য বেসরকারী এয়ারলাাইন্স-এর তুলনায় বিমান-এর যাত্রী সংখ্যা ছিল সন্তোষজনক।

বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাক্তির পক্ষ থেকে ইতোমধ্যে বরিশাল ১ আসনের এমপি ও মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ ছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র সচিব এবং বিমান-এর পরিচালনা পরিষদের সদস্য মোঃ তোফাজ্জল হোসন মিয়ার দৃষ্টি আকর্ষন করেছেন।

এক পরিসংখ্যানে জানা গেছে, গত জুলাই মাসেও ঢাকা-বরিশাল আকাশ পথে বেসরকারী নভো এয়ারে ফ্লাইট প্রতি গড় ২৫% যাত্রী হলেও ইউএস বাংলায় এয়ারে তা ছিল ৪৫% এবং বিমান-এ ৭৭% যাত্রী ভ্রমন করে। অনুরূপভাবে বরিশাল-ঢাকা রুটে সে হার ছিল যথাক্রমে ৪৪%, ৪৪% ও বিমানে ৫১%।
এ হিসেবে যাত্রী না পাবার অজুহাতে বিমান-এর নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করার কোন যুক্তি নেই বলে দাবী করেছেন বরিশাল চেম্বার সভাপতি সহ বিভিন্ন সুধি সমাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান-এর একটি দায়িত্বশীল সূত্রের মতে, যাত্রী সংকটে নয়, প্রয়োজনীয় ক্রু’র অভাবে বরিশাল সেক্টরে ফ্লাইট হ্রাস করা হয়েছে। তবে এ বিষয়ে বিমান-এর বরিশাল সেলস অফিসের জেলা ব্যবস্থাপক কিছু বলতে রাজী হননি। কিন্তু ‘নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করায় বিমান যাত্রী হারাবে’ বলে বিভিন্ন মহলের আশংকার সাথে তিনি দ্বিমত পোষন করেননি তিনি ।

উল্লেখ্য, বরিশাল সেক্টরে বেসরকারী ইউএস বাংলা বিমানের চেয়ে ৫শ টাকা বেশী ভাড়ায় প্রতিদিন সকাল-বিকেল দুটি করে ফ্লাইট পরিচালনা করেছ। এমনকি বিমানের নিয়মিত ফ্লাইট বন্ধের প্রেক্ষিতে বেসরকারী এ উড়ান সংস্থাটি বরিশাল সেক্টরে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনের বিষয়টিও বিবেচনা করছে বলে একটি সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বন্ধ হয়ে গেল বিমানের নিয়মিত ফ্লাইট

আপডেট সময় : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২