সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

আবাসিক হোটেল মালিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে অভিযুক্তদের বিন্দু পরিমানও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগরীর সকল আবাসিক হোটেল মালিকদের সাথে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারী দেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বোর্ডার (গ্রাহক) এন্ট্রির সময় নিয়মতান্ত্রিকভাবে তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে। বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নম্বর হোটেল রেজিস্ট্রারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রদত্ত ফোন নম্বরে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে এবং সর্বোপরি সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে।

এ সময় আবাসিক হোটেল ব্যবসায় নানা প্রতিবন্ধকতার বিষয়টি পুলিশ কমিশনারের কাছে তুলে ধরে প্রতিকার কামনা করেন হোটেল মালিকরা।

এ সময় বিএমপির উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার, খান মুহাম্মদ আবু নাসের ও মো. মনজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসিক হোটেল মালিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

আপডেট সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২