সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নীলফামারীতে নিখোঁজ দুই ছাত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥নিখোঁজের পাঁচ দিন পর নীলফামারীর ডোমার উপজেলার ডারকামারী আমজোড়াচাঁদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই ছাত্রকে উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (৩ আগষ্ট) বিকেলে ডোমার থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি সহায়তা ডেস্ক এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।পুলিশ জানায়,উপজেলার জোড়াবাড়ি এলাকার বাচ্চা মিয়ার ছেলে নুর জামাল(১২) ও একই এলাকার আজিজুল ইসলামের ছেলে রিপন ইসলাম(১২)।তারা গত ২৯ জুলাই নিখোঁজ হলে তাদের পরিবার ডোমার থানায় দু’টি সাধারণ ডায়েরী করেন।এরপর ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সৈয়দপুরে তাদের অবস্থান সনাক্ত করে ডোমার থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সৈয়দপুরের রাবেয়া এলাকার লিটনের ভাতের হোটেল হতে তাদের উদ্ধার করে। সেখানে তারা হোটেল বয়ের কাজ নিয়েছিলো।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উন নবী বলেন, দুই মাদ্রাসা ছাত্র অভিমান করে সৈয়দপুরে গিয়ে একটি হোটেলে কাজ করে সেখানেই থাকতো। তাদের উদ্ধার করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, পুলিশের নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি সহায়তা ডেস্কের দায়িত্বরত এসআই জেসমিন আক্তারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে নিখোঁজ দুই ছাত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২