সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঝালকাঠিতে বখাটের যন্ত্রণায় অতিষ্ট হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পথেঘাটে বখাটের বিয়ের প্রস্তাব, উত্যক্ত ও কুপ্রস্তাবে অতিষ্ট হয়ে ঝালকাঠির কাঠালিয়ায় নাসরিন আক্তার (১৩) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের উত্তর আউরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন আক্তার ওই গ্রামের দিনমজুর মো. নাসির হাওলাদারের মেয়ে ও কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ একই গ্রামের শাহজালাল ওরফে জালাল আকনের বখাটে ছেলে সৈকত আকন (২৬) প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে নাসরিনকে বিভিন্ন ভাবে উত্যক্ত করত ও খারাপ প্রস্তাব দিত। এতে অতিষ্ট হয়ে নাসরিন ঘরের বারান্দায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত নাসরিনের চাচা জহিরুল ইসলাম জানায়, প্রতিবেশী ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অফিস সহকারী জালাল আকনের বখাটে ছেলে নাসরিনকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করেতো এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টা সবাই জানতো।

এ ব্যাপারে বখাটে সৈকতের অভি়ভাবকে বহুবার জানানো হয়েছে। কিন্তু পিতা জালাল তার ছেলেকে শাসন না করে বরং কয়েক দিন আগে স্থানীয় এক ঘটকের মাধ্যমে নাসরিনের পরিবারের কাছে বিয়ের প্রস্তাবও পাঠান।

নিহত নাসরিনের মা চম্পা বেগম জানান, আমার মেয়ে নাসরিন কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো। স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সৈকত আকন প্রায়ই বাজে কথা বলে বিভিন্ন ভাবে হয়রানি করত।

এ নিয়ে মেয়েটা সব সময় মানসিক ভাবে যন্ত্রণায় থাকত। বুধবার বিকালে আমি আমার বাবার বাড়ি বড় কাঠালিয়া যাই, নাসরিন এ সময় ঘরে একা ছিল। সন্ধ্যার দিকে বাড়িতে এসে পিছনের বারান্দায় গলায় ফাঁস দিয়ে নাসরিনকে ঝুলতে দেখতে পাই। আমার ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।

কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আলম মিলু জানান, সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে ডিস্টার্ব করতো। ঘটনার দিন মেয়েটির মা চম্পা বেগম তার বাবার বাড়ি ছিল। কাঠালিয়া থানা ওসি মো. মুরাদ আলী বলেন, নাসরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বখাটের যন্ত্রণায় অতিষ্ট হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২