সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন আফরুজুল হক টুটুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১০০ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদাম মোহাম্মদ আফরুজুল হক টুটুল।তিনি চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন । চাকরি জীবনের বেশি ভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এর আগে তিনি এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত ভাবে তিনি একজন ভাল মানুষ হিসেবে সুনাম রয়েছে।

















