সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সাদা কালা ভাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। শীর্ষ পুলিশ কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন। সেই সাথে সঙ্গীত পরিবেশনে বিশেষ খ্যাতি রয়েছে তার। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমার তুমি বন্ধু কালা পাখি গানটি শ্রোতা মহলে সমাদৃত হয়। এই গানের সাথে পারিপার্শ্বিক সমাজের বাস্তবতার চিত্র সাদৃশ করে পোস্ট দিয়েছেন ফেসবুকে। ইতোমধ্যে তা নেটিজেনদের মাঝে বেশ সারা ফেলেছে।

পোস্টটি তুলে ধরা হলো :

হঠাৎ করে ফেসবুকে এবং আশে পাশের মাইকে ‘সাদা সাদা, কালা কালা’ গানটির প্লাবন বয়ে যাচ্ছে। এই সাদা কালা‘র সিজনে আমার মনে সাদা কালা আপেক্ষিক ভাবনার উদয় হয়। আমরা মূলত দুই বর্ণের এবং চরিত্রের: সাদা কালা। একেবারে ১০০% সাদা এবং ১০০% কালা লোক খুব কম। সাদার মাঝে ছোট কালা বিন্দু থাকে আবার একেবারে কালা’র মাঝে সাদা বিন্দু থাকে।

একবার, প্রিয় জেলা ময়মনসিংহে কাজ করতে গিয়ে এক ডাকাতি মামলায় এক কুখ্যাত ডাকাত ধরেছিলাম। সে হত্যা সহ ডাকাতি করেছিল। তার নামে অনেক ডাকাতি মামলা ছিল। গ্রেপ্তারের পর দেখা গেল তার গোটা তিনেক স্ত্রী। সে দেখতে কালো, সবই কালো। কিন্তু, তার বউ-সকল তাকে অনেক ভালবাসে। তাদের কাছে সে উত্তম সোয়ামী। কালা’র মাঝে কি রোমান্টিক সাদা। আমি জানিনা কেন সংগীতে ‘কালা’ শব্দটা এসেছে। তবে সেদিন একটি কারন খুঁজে পেয়েছিলাম। আবার দেখেন এতো বড় পদ্মা সেতু, এক দিগন্ত বিস্তৃত সাদাকে কাল করার জন্য সামান্য লুজ নাট বল্টু খোঁজা হয়!

যাই হউক সমাজ আপেক্ষিক। কালা সাদার মিশ্রনে গড়া আমাদের সমাজ। কিন্তু, আমরা সবাইকে মাপি ১০০% মাত্রায়। সমাজে কেউ সামান্য উপরে উঠলে বা সাদা হলে, তাকে কালা বানানোর জন্য আদা জল খেয়ে লেগে যাই। আবার কালোকে সাদা বানানোর উদ্যোগও ব্যাপক লক্ষ্য করা যায়।

কালোকে সাদা করা অবশ্যই ভালো উদ্যোগ, তবে সাদাকে কালো করা অনেক ক্ষতিকর উদ্যোগ। তাহলে কালো সমাজে সাদা কিভাবে গড়ে উঠবে? আসুন কালোকে সাদা করার চেষ্টা করি এবং সাদাকে যত্ন করি, কালো থেকে মুক্ত রাখার কাজ করি।

লেখক : রেঞ্জ ডিআইজি, বরিশাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদা কালা ভাবনা

আপডেট সময় : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২