সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বংশালে চলন্ত বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বংশালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ জুলাই) রাত ৮টা ২৩ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আজ রাত ৮টা ২৩ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেননি তিনি।

এ বিষয়ে বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এ সময় বাসে কয়েকজন যাত্রী ছিলেন। তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে বাস থেকে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। রাস্তা থেকে বাসটি সরানোর কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বংশালে চলন্ত বাসে আগুন

আপডেট সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২