সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মাঝ নদীতে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত ২ বছরের শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মার্জিয়া বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমুখী যাত্রীদের নিয়ে গত ১৭ জুলাই বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন-৫ লঞ্চ।

ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেয়ার উদ্দেশ্যে মাঝ নদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ। যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন-৫ লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুত গতিতে পন্টুনে ধাক্কা দেয়।

এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। হুড়োহুড়ি ও মানুষের চাপে ৩০ যাত্রীর সঙ্গে আহত হয় শিশু মার্জিয়া (২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঝ নদীতে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২