সংবাদ শিরোনাম ::
বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র সাদিক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঝাউতলঅ রোডে এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিদের নিয়ে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। সবশেষ এ উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

















