সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে যাত্রী সংকটে এবার নভোএয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: যাত্রী স্বল্পতায় ঢাকা-বরিশাল আকাশ পথে ফ্লাইট পরিচালনা স্থগিত করতে যাচ্ছে বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। আগামী ১ আগস্ট থেকে আপতত ফ্লাইট পরিচালনা স্থগিত করার কথা জানিয়েছেন নভোএয়ারের মার্কেটিং এন্ড মিডিয়া কমিউনিকেশনের এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার নীলাদ্রি মহারত্ন।

বুধবার (২৭ জুলাই) সকালে তিনি জানিয়েছেন, যাত্রী স্বল্পতার কারনে আগামী ১ আগস্ট থেকে আপাতত বরিশাল-ঢাকা আকাশ পথে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে যাত্রী বাড়লে আবারো ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

সূত্রমতে, এরআগে যাত্রী স্বল্পতার কারনে ঈদের পর ঢাকা-বরিশাল রুটে যাত্রী ভাড়া কমিয়েছিলো নভোএয়ার। সাড়ে চার হাজার থেকে ভাড়া কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারন করা হয়। তারপরেও যাত্রী সংকটে ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, সপ্তাহে সাতদিন ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করতো নভোএয়ার। প্রতিদিন বিকেল তিনটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বিকেল চারটা ১০ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়।

বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার বলেন, প্রতিদিন ঢাকা-বরিশাল আকাশপথে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুইটি ও নভোএয়ারের একটি করে ফ্লাইট চলাচল করে।
তিনি আরও বলেন, নভোএয়ার ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোন কিছু জানায়নি।

বরিশাল বিমান বন্দরের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল-ঢাকা আকাশ পথে ৫০% যাত্রী কমে গেছে। যাত্রী ধরে রাখতে ঈদ-উল আযহার পর বেসরকারী নভোএয়ার ও ইউএস বাংলা বরিশাল-ঢাকা রুটে যাত্রী ভাড়া কমিয়ে দিয়েও কাঙ্খিত যাত্রী পাচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যাত্রী সংকটে এবার নভোএয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা

আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২